IELTS
IELTS নিয়ে আমাদের প্রশ্নের কোন শেষ নেই, হোক না সেটা " IELTS ছাড়া কানাডা যাওয়া যায় কিনা?" আপনাদের বেশীর ভাগ প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকে দিয়ে দেব। একটু শুধু ধৈর্য্য ধরে পড়ুন-
সাধারণ প্রশ্নঃ
১। IELTS কি?
উত্তরঃ IELTS এর পূর্ণরূপ হলো International English Language Testing System. নাম দিয়েই বুঝা যায় এটি একটি পরীক্ষা বা প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ইংরেজি এর দক্ষতা যাচাই করা হয়।
২। IELTS কেন গুরুতপূর্ণ?
উত্তরঃ IELTS এর ফলাফলের উপরই অনেকাংশে (অনেকাংশে কারণ সব কিছুতেই কিছু Luck ফ্যাক্টর থাকে, তবে ভাগ্যকে নিয়ন্ত্রন করতে না পারলেও Immigration বা Student visa উভয় বিষয়তে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে IELTS ) নির্ভর করবে আপনি ভবিষ্যতে কোথায় থাকবেন, দেশে নাকি বিদেশে। এইজন্য এই পরীক্ষাটিকে Life changing exam ও বলা হয়ে থাকে।
৩। IELTS ছাড়া কি কানাডা যাওয়া যায়?
উত্তরঃ এই প্রশ্নের উত্তর এ আমি বোমা ফাটাবো, সবাই প্রস্তুত তো। জি প্রিয় ভাই ও বোনেরা IELTS ছাড়া কানাডা যাওয়া যায়। কিভাবে?
• Student Visa with ESL program
ESL program হল এক ধরনের language program, ESL program এর মাধ্যমে যেতে হলে কানাডা এর শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে Conditional offer letter দিবে যা দিয়ে আপনি ভিসা এর জন্য দাড়াতে পারবেন। তবে, ভিসার বিষয়টি অনিশ্চিত। আমরা সাধারণত আরও উন্নত ও নিশ্চয়তার জন্য বিদেশ যেতে চাই, তাহলে কেন ভাই এই অনিশ্চয়তার পিছনে হাঁটা। একটু কষ্ট করে IELTS পরীক্ষা দিলেই হয়।
• Immigration with Quebec
Quebec এর Immigration এ যদি IELTS ছাড়া আপনার minimum point হয়ে যায় তাহলে Quebec Immigration এর জন্য অ্যাপ্লাই করা যায়, তবে Quebec Selection Certificate (CSQ) (এইটা অনেকটা nomination letter এর মত) পাওয়াটা অনিশ্চিত হয়ে যায়।
নোটঃ সুতরাং এত কষ্ট করে অনিশ্চয়তার পিছনে না ছুটে, একটু কষ্ট করে IELTS পরীক্ষা দিলেই হয়।
৪। Immigration এর ক্ষেত্রে কোন IELTS লাগে অথবা Academic IELTS দিয়ে কি Immigration এর জন্য apply করা যায়?
উত্তরঃ Academic IELTS দিয়ে apply করা যায় না। Immigration এর জন্য একমাত্র General Training IELTS ই গ্রহণযোগ্য।
৫। Student visa এর ক্ষেত্রে কোন IELTS লাগে?
উত্তরঃ Academic IELTS.
৬। General Training IELTS কি কোন Training?
উত্তরঃ এই প্রশ্ন দেখে হয়তো অনেকে হাসবেন। হাসির কিছু নেই, প্রথম যারা IELTS পরীক্ষা দেই, বা IELTS নিয়ে কথাবার্তা বলে তাদের অনেকে এর থেকেও ভয়াবহ প্রশ্ন করে। General Training IELTS ও Academic IELTS এর মতই একটি পরীক্ষা। বিস্তারিত পরে বলছি।
৭। General Training IELTS এবং Academic IELTS মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ প্রশ্নের ধরণে পার্থক্য আছে। সোজা কথা আপনি যদি Immigration এর জন্য অ্যাপ্লাই করতে চান General Training IELTS আর যদি Student visa এর জন্য অ্যাপ্লাই করতে চান Academic IELTS দিবেন।
৮। IELTS এ কত পেতে হবে (Immigration I General Training IELTS)?
উত্তরঃ IELTS এর মোট 4 টি module (Reading, Speaking, Listening, Writing). যদি Express Entry তে Profile খুলতে চান প্রতিটি module এ আপনাকে 6.0 করে পেতে হবে। Express Entry এর বাহিরের program এ হয়ত আপনি প্রতিটি module এ 6.0 ছাড়াও apply করতে পারবেন।
৯। IELTS এ কত পেতে হবে (Student visa I Academic IELTS)?
উত্তরঃ এটা একটা কঠিন প্রশ্ন। এটি নির্ভর করে আপনি যে প্রতিষ্ঠান এ পড়তে যাবেন তাদের Requirement এর উপর। তবে বলে যায় সব module মিলে 6.5 (কোন module এ 6.0 এর নিচে না) হলে আপনার আর তেমন চিন্তা নেই।
পরীক্ষা সংক্রান্ত প্রস্নঃ
১০। কারা IELTS পরীক্ষা নিয়ে থাকে?
উত্তরঃ সাধারণত IDP এবং British Council IELTS পরীক্ষা নিয়ে থাকে।
১১। কোনটা ভালো IDP নাকি British Council?
উত্তরঃ ডিম আগে না মুরগি আগে। দুইটাই খাওয়ার জিনিষ, আপনার যেটা ভালো লাগে সেটা খান। আগে পরে দিয়ে কি লাভ। দুইটা থেকেই ভালো করার এবং খারাপ করার উদাহরণ মার্কেটে অনেক। সুতরাং এগুলা নিয়ে চিন্তা না করে, প্রস্তুতিতে মনোযোগ দিন।
১২। কোথায় IELTS পরীক্ষা দেয়া যায়?
উত্তরঃ IDP এবং British Council উভয়েরই ঢাকা এবং ঢাকার বাহিরে শাখা আছে।
নিচে British Council শাখাগুলোর নাম দেয়া হল-
• Dhaka (Dhanmondi, Banani, Bashundhara, Mirpur, Uttara)
• Chittagong
• Sylhet
• Khulna
• Rajshahi
নিচে IDP শাখাগুলোর নাম দেয়া হল-
• Dhaka (Dhanmondi, Banani, Mohakhali, Mirpur, Uttara)
• Chittagong
• Sylhet
১৩। IELTS পরীক্ষা দিতে কত টাকা লাগে?
উত্তরঃ ১৬৫০০ টাকা।
১৪। IELTS পরীক্ষা দেয়ার জন্য কত দিন আগে রেজিস্ট্রেশান করতে হয়?
উত্তরঃ এটি সীট খালি থাকার উপর নির্ভরশীল। তবে ১৫-২০ দিন আগে সাধারণত সীট খালি পাওয়া যায়।
১৫। IELTS পরীক্ষার জন্য কি অনলাইন এ রেজিস্ট্রেশান করা যায়?
উত্তরঃ করা যায়।
১৬। IELTS পরীক্ষার জন্য কি অনলাইনে কার্ড এ পেমেন্ট করা যায়?
উত্তরঃ আমার জানামতে IDP তে অনলাইনে কার্ড এ পেমেন্ট করা যায়।
১৭। রেজিস্ট্রেশান এবং পেমেন্ট এর পর কি চাইলে পরীক্ষার তারিখ পরিবর্তন বা পরীক্ষা বাতিল করা সম্ভব?
উত্তরঃ সম্ভব।
১৮। একবার পরীক্ষা দেয়ার কত দিন পর আবার পরীক্ষা দেয়া যায়?
উত্তরঃ যখন খুশি। আপনার যখন যত বার খুশি IELTS পরীক্ষা দেবার স্বাধীনতা আছে। মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
১৯। IELTS এর সবগুলো মডিউল (Reading, Speaking, Listening, Writing) এর পরীক্ষা কি একইদিনে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ না। Listening, Reading, , Writing একইদিনে অনুষ্ঠিত হয়। Speaking পরীক্ষা এই পরীক্ষাটির আগে বা পরে অনুষ্ঠিত। আপনাকে ইমেইল এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
২০। IELTS পরীক্ষার সময় কতক্ষণ?
উত্তরঃ বিভিন্ন মডিউল এর জন্য আলাদা আলাদা সময়-
• Listening – ৪০ মিনিট (৩০ মিনিট for answering question, ১০ মিনিট for answer transfer)
• Reading – ৬০ মিনিট (Answer transfer এর জন্য আলাদা কোন সময় দেয়া হয় না)
• Writing - ৬০ মিনিট
ফলাফল সংক্রান্ত প্রস্নঃ
২১। পরীক্ষা দেবার কত দিন পর IELTS এর ফলাফল জানা যায়?
উত্তরঃ ১৩ দিন পর অনলাইন এ প্রকাশিত হয়। তার একদিন পর নির্ধারিত স্থান থেকে TRF (Test Report Form) /হার্ডকপি পাওয়া যায়।
২২। ফলাফল প্রকাশিত হবার পর ফলাফল নিয়ে সন্দেহ থাকলে কি করতে পারি?
উত্তরঃ রিমার্ক এর জন্য অ্যাপ্লাই করতে পারেন।
২৩। কত দিনের মধ্যে রিমার্ক এর জন্য অ্যাপ্লাই করতে হয়?
উত্তরঃ পরীক্ষা দেবার দিন থেকে ৬ সপ্তাহের মধ্যে। মোদ্দা কথা, ফলাফল দেবার ৪ সপ্তাহের মধ্যে।
২৪। রিমার্ক এর ফলাফল দিতে কত সময় লাগে?
উত্তরঃ ৬ -৮ সপ্তাহ।
২৫। রিমার্ক চলাকালীন সময় কি আবার IELTS পরীক্ষা দেয়া যায়?
উত্তরঃ যায়।
২৬। পরীক্ষার ১৩ দিন পরও আমার ফলাফল অনলাইন এ দেখা যাচ্ছে না। কারন কি?
উত্তরঃ এর দুটি কারণ হতে পারে-
• Technical Problem: আপনি যেখানে রেজিস্টার করছেন সেখানে খবর নিন, আগমিকাল ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
• Result Withheld: এটি একটু চিন্তার বিষয়। আপনার ফলাফল পেতে সময় লাগবে। প্রতিটি পরীক্ষাতে IDP এবং British Council কিছু ফলাফল Withheld করে further clarification এর জন্য, পরীক্ষার মান রক্ষার জন্যই এটি করা হয়। তবে যার ফলাফল আটকায় সে বুঝে আসলে এইটা কতটা হতাশাজনক। এইক্ষেত্রে আসলে মন খারপ না করে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। Withheld হবার অনেক কারণ থাকতে পারে, যেমনঃ কোন একটি ব্যান্ড এ অনেক ভালো কিন্তু অন্য ব্যান্ড এ অনেক খারাপ অথবা ফলাফল এর অসামাঞ্জশ, কোন একটি প্রশ্নের অস্বাভাবিক ভুল উত্তর ইতাদি।
প্রস্তুতি সংক্রান্ত প্রস্নঃ
২৭। IELTS প্রস্তুতির জন্য কেমন সময় প্রয়োজন?
উত্তরঃ এটি আপনার বর্তমান ইংরেজি এর দক্ষতা এবং আপনি কি ফলাফল করতে চান তার উপর নির্ভরশীল। যদি ইংরেজি এর দক্ষতা ভালো হয়, ১ সপ্তাহ প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল সম্ভব। আবার ইংরেজিতে দুর্বল হলে ১ মাসের প্রস্তুতিও যথেষ্ট না হতে পারে।
২৮। ইংরেজিতে অনেক দুর্বল হলে কি করবো?
উত্তরঃ সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে। সরাসরি IELTS ই ঝাপ না দিয়ে, ইংরেজি foundation (grammar and vocabulary) নিয়ে কাজ করতে পারেন।
২৯। Youtube video দেখে কি IELTS প্রস্তুতি সম্ভব?
উত্তরঃ সম্ভব। তবে অবশ্যই Instructor ভালো হতে হবে। Youtube এ হাজার রকমের video দেখে আপনার সমস্যা সমাধানের চেয়ে আরও বেড়ে যেতে পারে। সুতরাং Quality material দেখার চেষ্টা করুন। যেমনঃ
• www.ieltsessentials.com
• takeielts.britishcouncil.org/prepare
৩০। IELTS প্রস্তুতির জন্য কোন বই কিনতে পারি?
উত্তরঃ নিম্নের বই গুলো অনুসরণ করতে পারেন-
• The Official cambridge guide to IELTS with CD.
• Barron’s IELTS with CD.
• Cambridge IELTS 1-12 Student's Book with CD.
৩১। Listening প্রস্তুতির জন্য কি করতে পারি?
উত্তরঃ
• সব প্রশ্নের ধরনের(MCQ, Form completion etc.) জন্য প্রস্তুত হন।
• সব ধরনের accent (UK, Australia, New Zealand, and North America)
• Listening করতে করতে reading এর ability develop করা
• Synonym এবং Paraphrasing এর দক্ষতা বাড়ানো
৩২। Reading প্রস্তুতির জন্য কি করতে পারি?
উত্তরঃ
• সব প্রশ্নের ধরনের(MCQ, True/False/Not Given etc.) জন্য প্রস্তুত হন।
• Skimming, Scanning, Intensive Reading এ দক্ষ হন
• Synonym এবং Paraphrasing এর দক্ষতা বাড়ান
৩৩। Writing প্রস্তুতির জন্য কি করতে পারি?
উত্তরঃ
• সব প্রশ্নের ধরনের জন্য প্রস্তুত হন। যেমন- General Training এর ক্ষেত্রে
Writing task 1: Formal/Informal Letter
Writing Task 2: Opinion/Discussion/Advantage and Disadvantage/Problem and solution/Direct question Essay
• Expert কাওকে দিয়ে আপনার Essay and letter চেক করিয়ে Feedback নিন। ভুলগুলো শুধরানো চেষ্টা করুন।

৩৪। Speaking প্রস্তুতির জন্য কি করতে পারি?
উত্তরঃ
• English এ কথা বলুন, নিজে নিজে বলুন, মনে মনে বলেন, মানুষ এর সাথে বলুন, লোকজন পাগল বললে বুঝবেন আপনার প্রস্তুতি ভালো হচ্ছে।
• এইটিকে একটা পরীক্ষা হিসাবে না নিয়ে কথোপকথন হিসাবে নিন,
• Expert কারো সাথে কথা বলে Feedback নিন। ভুলগুলো শুধরানো চেষ্টা করুন।
• Speaking এ সব থেকে গুরতপূর্ণ বিষয় হল Fluency and interest. Examiner যা প্রশ্ন করবে তা যদি শুধু উত্তর দেন, তাহলে ভালো ফলাফল কখনো হবে না। Try to make the conversation interesting, put some life in it. আপনি নিজেই চিন্তা করুন কেউ যদি আমাদের কথার উত্তর হ্যাঁ বা নাতে দেই, আমাদের কেমন বিরক্ত লাগে। সুতরাং দয়া করে Examiner বিরক্ত করার চেষ্টা করবেন না।

Comments
Post a Comment